অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঠাকুরগাঁওয়ে যৌতুকের কারণে জীবন দিল রানী

নওশাদ হাসান ॥ আঠারো মাস আগে ফয়জুলের সঙ্গে রানী আক্তারর বিয়ে হয়। বিয়ের পর দুই মাস সুখে সংসার চলছিল তাদের। কিন্তু তারপর দফায় দফায় বাবার বাড়ি থেকে টাকা আনতে বলতো ফয়জুল। টাকা না আনলেই নির্যাতন।
মাঝে মধ্যে কিছু টাকা আসলেও ক্ষান্ত হয়নি ফয়জুল। সোমবার (২২ আগস্ট) রানীকে তার বাবার বাড়ি থেকে নির্যাতন করে জোরপূর্বক ফয়জুল তার বাসায় নিয়ে আসেন। পরে বুধবার (২৪ আগস্ট) রানীর মৃত্যুর খবর তার শ্বশুর বাড়িতে পাঠায় ফয়জুল। ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ফখদনপুর কসাই পাড়া এলাকায় ঘটেছে।
কিন্তু স্বামীর পরিবারের দাবি অসুস্থতাজনিত কারণে রানীর মৃত্যু হয়েছে। অপরদিকে, রানীর পরিবারের দাবি তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ নিয়ে চলছে দুই পরিবারের মধ্যে লাশ নিয়ে টানাহেচড়া।
পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলা ফকদনপুর কসাইপাড়া গ্রামের আলমের ছেলে ফয়জুল ইসলামের সঙ্গে পার্শ্ববর্তী কৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের মেয়ে রানী আক্তারের ১৮ মাস আগে বিয়ে হয়।
এ বিষয়ে মেয়ের বাবা আব্দুস সালাম জানান, আমার মেয়েকে যৌতুকের দাবিতে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। বিয়ের পর থেকেই ফয়জুল যৌতুকের জন্য প্রায় অত্যাচার করতো।
ফয়জুলের বাবা আলম জানান, রানী কিছুদিন আগে থেকে অনেক অসুস্থ ছিল। এজন্য সে মারা গেছে।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া এ মৃত্যু সম্পর্কে কিছু বলা যাবে না। প্রতিবেদন পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ে যৌতুকের কারণে জীবন দিল রানী

আপডেট টাইম : ০১:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০১৬