
ডেস্ক : নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ইউনিট।
শনিবার সকাল থেকে বাড়িটি ঘিরে রাখতে দেখেছেন স্থানীয় লোকজন। তাঁদের ভাষ্য, সকালে উঠে তাঁরা দেখেন, বেশ কয়েকটি গাড়িতে করে আসা সাদাপোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় একটি ভবন ঘিরে তৎপরতা চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পাঁচতলা ভবনটির আশপাশ সাধারণ লোকদের ভিড়তে দেওয়া হচ্ছে না। ভবনের দিকে যাওয়ার সড়কে মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 














