অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

লিবিয়ায় বাংলাদেশি নার্সকে ধর্ষণের পর হত্যা

ডেস্ক : লিবিয়ার বেনগাজিতে এক বাংলাদেশি নার্সকে গণধর্ষণের পর ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লিবিয়ার সংবাদমাধ্যম লিবিয়া অবজারভার শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হত্যাকাণ্ডের শিকার ওই বাংলাদেশি নারীর নাম প্রকাশ করা হয়নি। তিনি বেনগাজির তাবাল্লিনো জেলার একটি ফ্ল্যাটে থাকতেন। লিবিয়ার রেডক্রিসেন্ট পরিচালিত ইবনে সিনা পলিক্লিনিক নামে একটি হাসপাতালে কর্মরত ছিলেন তিনি।

সূত্রের বরাত দিয়ে লিবিয়া অবজারভার জানিয়েছে, বুধবার ওই নারী তার কর্মস্থলে যাননি। মোবাইল ফোন বন্ধ পেয়ে উদ্বিগ্ন সহকর্মীরা বিকেলে তার বাড়িতে যায়। বাসায় প্রবেশের পর তারা ওই নারীর মৃতদেহ দেখতে পায়।

এ ঘটনায় বেনগাজি পুলিশের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে তারা জানিয়েছে, দুর্বৃত্তরা ওই নারীকে প্রথমে গণধর্ষণ করে। পরে তাকে ছুরিকাঘাতে হত্যার পর ঘরে থাকা জিনিসপত্র লুট করে নিয়ে যায় তারা।

এ ব্যাপারে ইবনে সিনা পলিক্লিনিক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

লিবিয়ায় বাংলাদেশি নার্সকে ধর্ষণের পর হত্যা

আপডেট টাইম : ০৭:৫৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬