অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

রূপগঞ্জে সালিশ বৈঠকে হামলা, জামদানি শিল্পীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিশি বৈঠকে স্বঘোষিত মাতব্বরের ইটের আঘাতে আহত জামদানি শিল্পী মোস্তফা মিয়া (৪৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার উপর হামলা চালালে শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক জোবায়ের হোসেন জানান, গত বৃহস্পতিবার বিকালে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া নৌকাঘাট এলাকার জামান মিয়ার সঙ্গে তার শ্যালক আবু সাদেক ও আজমীনের পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া শুরু হয়। এ সময় ঝগড়া থামানোর নাম করে নোয়াপাড়া এলাকার মিয়াজউদ্দিনের ছেলে কসাই বাবুল জামানকে পেটানো শুরু করে। পরে স্থানীয়রা ঘটনার মীমাংসা করে দেয়ার চেষ্টায় সেখানে সালিশিতে বসেন। সেসময় জামানের বড়ভাই ও স্থানীয় জামদানি শিল্পী মোস্তফা মিয়া নিজেদের ঝগড়ার সূত্র ধরে তার ভাইয়ের উপর বহিরাগত হামলাকারী বাবুলের বিচার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বঘোষিত মাতব্বর কসাই বাবুল মোস্তফাকে সালিশি বৈঠকেই ইট দিয়ে আঘাত করে মাথা থেতলে দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তফা মিয়া। এদিকে তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে গা-ঢাকা দেয় খুনি কসাই বাবুল। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, মর্মান্তিকভাবে একজন নিরীহ লোককে হত্যা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের তল্লাশি অব্যাহত আছে। এ ঘটনায় নিহতের পরিবার রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

রূপগঞ্জে সালিশ বৈঠকে হামলা, জামদানি শিল্পীর মৃত্যু

আপডেট টাইম : ০৭:৫৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬