অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘আপনার গুলিতে মারা যাবে?’

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় পরিচালিত ‘অপারেশন হিট স্ট্রং ২৭’ অভিযানে নিও জেএমবি’র নেতা তামিম আহমেদ চৌধুরীসহ তিনজন নিহত হয়েছে। অভিযান শেষের পরপরই ঘটনাস্থলে ছুটে যান আইজিপি এ কে এম শহীদুল হক।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকরা তার কাছে অভিযানের বিভিন্ন তথ্য জানতে চান। এক পর্যায়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, জঙ্গিরা কি পুলিশের গুলিতে মরেছে? জবাবে আইজিপি বলেন, ‘অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশের গুলিতে মরবে না তো আপনার গুলিতে মরবে?’
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সোয়াত টিম, পুলিশ সদর দফতরের এলআইসি শাখা ও নারায়ণগঞ্জ পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে মারা যায় তিন দুর্ধর্ষ জঙ্গি।
আইজিপি বলেন, ‘গুলশান ও শোলাকিয়া হামলার মাস্টারমাইন্ড তামিম আহমেদ চৌধুরীর যে ছবি তাদের কাছে রয়েছে তার সঙ্গে এখানে নিহত একজনের চেহারার হুবহু মিল পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তিনিই তামিম চৌধুরী। এছাড়া জঙ্গিদের আরও যেসব ছবি তাদের কাছে রয়েছে সেগুলো মিলিয়ে দেখে অন্যদের পরিচয় সম্পর্কেও নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাস্থল থেকে বোমা ও আলামত সংগ্রহসহ অন্যান্য জিনিস পরিষ্কার করার পর পরবর্তী পদক্ষেপ নেবেন তারা।’

Tag :
জনপ্রিয় সংবাদ

বনশ্রীতে মেগা বুকশপ ‘তিলোত্তমা’গ্র্যান্ড ওপেনিং

‘আপনার গুলিতে মারা যাবে?’

আপডেট টাইম : ০৮:১২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬