অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় শুকুর আলী (২৮) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। রবিবার বিকালে বাঘারপাড়া-বসুন্দিয়া রোডে মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের তেঘরী গ্রামের আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকাল ৫টার দিকে নড়াইল থেকে ছেড়ে আসা খুলনাগামী বন্ধন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-১৩৩৮) ধলগ্রাম রাস্তার পাশে একতা ব্রিক্সের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক শুকুর আলী নিহত হন। সে সময় উত্তেজিত জনতা রাস্তার যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এ ব্যাপারে বাঘারপাড়ার ভিটাবল্যা ফাঁড়ির ইনচার্জ এসআই সোহাগ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

যশোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

আপডেট টাইম : ০৫:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬