
ডেমরা: ডেমরায় ২ হাজার বোতল বিদেশি মদসহ ২ বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। এ সময় মো. কবির হোসেন (৩৫) ও মো. আব্দুল খালেক (৩৮) নামে ২ বিক্রেতাসহ একটি কভার্ডভ্যান (ঢাকা মেট্রো ম ৫১৭৩২৬) আটক করা হয়েছে। ডেমরা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম তারেক রহমানের নের্তৃত্বে বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টায় সুলতানা কামাল ব্রিজ সংলগ্ন মার্কেটের জুলহাসের গোডাওন থেকে এসব মদের বোতল উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে ডেমরা থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সংবাদ প্রকাশ করা হয়।
ডেমরা থানার উপ-পরিদর্শক অমল কৃষ্ণ দে জানায়, বৃস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ২ বিক্রেতাসহ ২ হাজার বোতল বিদেশি মদ গোডাওন ও কভার্ডভ্যান থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদের মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। তিনি আরও জানায়, তারা দির্ঘদিন ধরে কভার্ডভ্যানের মাধ্যমে এয়ার কনিন্ডশন সরবরাহের নামে এসব বিদেশি মদ রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। এ বিষয়ে ডেমরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি এসএম কাওসার বলেন, ডেমরায় মাদক বিরোধি অভিযানে মাদক ব্যবসায়ীদের শিকর উপড়ে ফেলা হবে। আমাদের অভিযান পূর্বেও অব্যাহত ছিল, ভবিষ্যতেও থাকবে।
বাংলার খবর ডেস্ক : 














