পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

সবুরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক : শুদ্ধস্বরের স্বত্বাধিকারী আহমেদুর রশীদ চৌধুরী টুটুল হত্যাচেষ্টায় গ্রেপ্তার আবদুস সবুরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার সবুরকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনে রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশের পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী।

এর আগে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গি রেলওয়ে স্টেশন থেকে সবুরকে গ্রেপ্তার করে। তিনি বিভিন্ন জায়গায় আবদুস সামাদ, সুজন, রাজু ও সাদ নামে পরিচিত।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, দীপন হত্যা ও টুটুল হত্যাচেষ্টার অন্যতম হোতা ছিলেন সবুর।

উল্লেখ্য, গত বছর ৩১ অক্টোবর রাজধানীর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। একই দিন মোহাম্মদপুরের লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে টুটুলসহ তিনজনের ওপর হামলা চালায় জঙ্গিরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

সবুরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট টাইম : ০১:৪২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০১৬