অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

প্রেমের ফাঁদে ফেলে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে ধর্ষণ

ডেস্ক : প্রেমের ফাঁদে ফেলে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছে প্রেমিক ও তার বন্ধুরা। এ সময় তারা মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে।

শনিবার রাতে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসন প্রকল্পের ভেতর এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাসির ও আরিফ নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ঝিলমিল আবাসন প্রকল্পের আনসার সদস্যরা টহল দেয়ার সময় বিষয়টি তাদের নজরে আসে। তারা মেয়েটিকে উদ্ধার এবং নাসির ও আরিফকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ সময় অভিযুক্ত আরও দুই যুবক পালিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই সেলিম মোল্লা জানান, ভিকটিম কিশোরী ঘটনাস্থলের পাশে তেঘরিয়া এলাকার আলফা বলপেন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে। সেখানে কাজ করতে গিয়ে মহিদুল নামে এক শ্রমিকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

শনিবার বিকালে কিশোরীকে নিয়ে ঝিলমিল আবাসন প্রকল্পে ঘুরতে আসে মহিদুল। পূর্ব পরিকল্পনা মোতাবেক কাশবনের ভেতরে নির্জন স্থানে নিয়ে মহিদুল, তার বন্ধু নাসির, আরিফ এবং ভাগ্নে সাজ্জাদ মিলে মেয়েটিকে ধর্ষণ করে।

এ সময় ধর্ষক আরিফ তার মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে।

পরে টহলরত আনসার সদস্যরা মেয়েটিকে উদ্ধার ও দুই ধর্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইদ আল মামুন জানান, ভিডিও ধারণ করা মুঠোফোনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

তিনি জানান, দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অপর দুই যুবককে গ্রেফতারে অভিযান চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

প্রেমের ফাঁদে ফেলে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে ধর্ষণ

আপডেট টাইম : ০২:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০১৬