অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

দুই সতীনকে ধর্ষণ; পুলিশের দুই সোর্স ফের রিমান্ডে

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতি মামলায় রিমান্ডে নেওয়া আসামিকে নির্যাতনের ভয়ভীতি দেখিয়ে তার দুই স্ত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশের দুই সোর্সের ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার দুপুরে সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোট উপ-পরিদর্শক গোলাম হোসেন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তাদেরকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

নারায়ণগঞ্জ ডিবির পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মামলাটি সিদ্ধিরগঞ্জ থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়। আমি নিজেই মামলাটি তদন্ত করছি। অধিকতর তদন্তের জন্য গ্রেফতারকৃত দুই সোর্সকে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

জানা গেছে, ৩১ আগস্ট রাতে সিদ্ধিরগঞ্জ থানার পাশেই সোর্স নজরুলের ভাড়া বাসায় ধর্ষণের শিকার হয় দুই সতীন। ১ সেপ্টেম্বর আদালতপাড়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ওই দুই সতীন ধর্ষণের বিষয়টি জানান। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আতাউর রহমান সম্পৃক্ত রয়েছেন বলে অভিযোগ করেন তারা।

এরপর ২ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে এক গণমাধ্যমকর্মীর মুঠোফোনে ধর্ষিতা দুই সতীনের একজন ফোন করে জানান, তাদেরকে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, এসআই আতাউর রহমানসহ কয়েকজন কল করে থানায় যেতে বলছে। এসআই আতাউরের নাম বলায় তাদেরকে হুমকি ধমকি দেয়া হচ্ছে। তারা জানান, তারা আদালতে মামলা করবেন এজন্য তারা কোর্টে এসেছেন। আদালত মামলা না নিলে তারা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবেন। পরে পুলিশ দুইজন সোর্সকে গ্রেফতার করে। তবে এস আই আতাউরের বিরুদ্ধে ঘটনার সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

দুই সতীনকে ধর্ষণ; পুলিশের দুই সোর্স ফের রিমান্ডে

আপডেট টাইম : ০৩:০৯:১০ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০১৬