পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

‘বিএনপিকে ঘায়েল করতেই নেতাকর্মীদের গ্রেফতার’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দলকেঘায়েল করতে বর্তমান সরকার ধারাবাহিক জুলুম নির্যাতন চালাচ্ছে। এ জন্যই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। শনিবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ফেনীতে বিএনপির চট্রগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, লক্ষ্মীপুরের যুবদল নেতা আকতার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি কাজী মাসুদ করিম, ফেনী সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফেনী জেলা যুবদলের সহ-সভাপতি নুর নবী চৌধুরী এবং ছাত্রদলের কর্মী আবদুল হালিম,মোঃ আরিফ, মনছুর আলম, সারাফাত হোসেন, রেদোয়ান হোসেনকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব এ বিবৃতি দেন।

বিবৃতিতে তিনি এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকারের বিরোধী দলকে দমন করার হীন চক্রান্তের অংশ হিসেবে বিএনপি নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াাট মামলায় জড়িয়ে গ্রেফতার করা হচ্ছে। বিএনপি মহাসচিব অবিলম্বে উল্লিখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

‘বিএনপিকে ঘায়েল করতেই নেতাকর্মীদের গ্রেফতার’

আপডেট টাইম : ০২:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬