পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী Logo আজ পবিত্র ঈদুল ফিতর Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল

যে কারণে খুন হলেন যুবলীগ নেতা বাবু

ডেস্ক: রাজধানীর মতিঝিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধের জেরেই যুবলীগ নেতা রিজভী হাসান বাবুকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ।

মতিঝিল থানার পরির্দশক গোলাম রব্বানী জানান, এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। পুলিশ জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এ ব্যাপারে থানায় বিকাল পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। একই সঙ্গে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যপারেও পুলিশ নিশ্চিত হয়েছে।

তবে শনিবার সন্ধ্যায় পর্যন্ত এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

অপর দিকে এ হামলার ঘটনায় গুলিবিদ্ধ যুবলীগ কর্মী আহসানুল হক ইমন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। ইমনের ডান উড়ু ও পাঁজরের গুলি অপারেশন করে বের করা হয়ছে। তার মাথায় কাঁটা জখমের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছে তার অবস্থায়ও আশঙ্কমুক্ত নয়।

নিহতের স্বজনরা জানান, রাত ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে (বাবু) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা অন্যত্র নেয়ার পরামর্শ দেন। এরপর অ্যাপোলো হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা বাবুকে মৃত ঘোষণা করেন। আজ বিকালে বাবুকে আজিমপুর কবরস্থানের দাফন করা হয়েছে।

বাবুর কাছের আত্মীয় রায়হান জানান, বাবু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। এ নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। পরিবার লোকজন ধারনা করছে রাজনৈতিক দলীয় কোন্দলের কারণেই তাকে হত্যা করা হয়েছে। তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে ব্যপারে পরিবারের লোকজন কিছুই ধারণা করতে পারছে না বলে তিনি জানান।

গত শুক্রবার রাত ১১টার দিকে মতিঝিলের এজিবি কলোনির ১৯ নম্বর বিল্ডিং এর সামনে ক্লাবের পাশে দুর্বৃত্তরা ইমন ও বাবু গুলিবিদ্ধ করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

যে কারণে খুন হলেন যুবলীগ নেতা বাবু

আপডেট টাইম : ০৩:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৬