অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

প্রধানমন্ত্রীর সমর্থন ও নেতৃত্ব চেয়েছে কমনওয়েলথ

ডেস্ক : নারীর ক্ষমতায়নে কমনওয়েলথের নতুন কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন ও নেতৃত্ব কামনা করেছেন কমনওয়েলথ মহাসচিব ব্যারোনেস প্যাট্রিসিয়া জ্যানেট স্কটল্যান্ড।

তিনি বলেন, ‘আমরা নারীর ক্ষমতায়ন সংক্রান্ত নতুন কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি। এতে আমরা আপনার সমর্থন ও নেতৃত্ব চাই।’

সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় প্যাট্রিসিয়া এই অনুরোধ করেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।

তিনি জানান, নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেন কমনওয়েলথ মহাসচিব।

প্যাট্রিসিয়া চরমপন্থীদের সহিংসতা ও সন্ত্রাস সংক্রান্ত কমনওয়েলথভিত্তিক কর্মসূচি ও মানবাধিকার রক্ষায় সংস্থাটির কর্মসূচিসহ নতুন দু’টি অগ্রাধিকার সম্পর্কেও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

তিনি জানান, অগ্রাধিকার তালিকায় দু’টি বৃহৎ থোক কর্মসূচি রয়েছে। এগুলো হচ্ছে এসডিজি, জলবায়ু পরিবর্তন এবং সহিংস চরমপন্থী ও সন্ত্রাস প্রতিরোধ ও মানবাধিকার।

কমনওয়েলথ মহাসচিব এই দু’টি বৃহত্তর কর্মসূচিতে শেখ হাসিনার সমর্থন চেয়ে বলেন, বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে কমনওয়েলথ তার কিছু নতুন কর্মসূচির উন্নয়ন করতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্যাট্রিসিয়া স্কটল্যান্ড সানন্দে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং স্বল্প সময়ের মধ্যেই তিনি ঢাকা সফর করবেন বলে জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

প্রধানমন্ত্রীর সমর্থন ও নেতৃত্ব চেয়েছে কমনওয়েলথ

আপডেট টাইম : ০২:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬