অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

চার হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সাভার : শিল্পাঞ্চল আশুলিয়ার মধুপুর বড়টেক এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালিত হয়েছে। এসময় রাতের আঁধারে অবৈধভাবে বাসা-বাড়িতে দেওয়া চার হাজার গ্যাসের সংযোগ বিছিন্নসহ প্রায় ১০ কিলোমিটার গ্যাস পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাভার তিতাস গ্যাস কর্তৃপক্ষের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাস বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযানটি পরিচালনা করেন।

জানা যায়, একটি অসাধুচক্রের কয়েকজন সদস্য এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে জোরপূর্বক গ্যাস সংযোগ প্রদান করে মোটা অঙ্কের টাকা আদায় করছে। গ্যাস নিতে না চাইলেও বাধ্যতামূলভাবে চাঁদা নির্ধারণ করে চাপ দিয়ে টাকা তুলে নেয় তারা।
স্থানীয়রা অভিযোগ করেন, আশুলিয়ার মধুপর এলাকার আমারুল্লাহ, কন্ডা এলাকার সামাদ, হাবিবুর, ফজর মন্ডল, আবদুল হাই ও মুন্নাসহ কয়েকজনের একটি চক্র সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ প্রদান করে।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান জানান, অবৈধ গ্যাস সংযোগ নির্মূলে সকলের সহযোগিতার দরকার। ধারাবাহিকভাবে প্রতিটি এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

এজন্য তিনি অবৈধ গ্যাস সংযোগ প্রদানের সঙ্গে জড়িত অসাধু ঠিকাদারদের নাম-পরিচয় দিয়ে সহযোগিতার অনুরোধ জানান। এছাড়া প্রতিটি এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদানকারীদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

চার হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট টাইম : ০৪:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬