অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন মরক্কোর রাষ্ট্রদূত

ডেস্ক : রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ হোরোরো। বৃহস্পতিবার বঙ্গভবনে তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতে রাষ্ট্রপতি বলেন, বিদায়ী রাষ্ট্রদূতের মেয়াদকালে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হয়েছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে অনেক ক্ষেত্র রয়েছে যার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানো যেতে পারে। এসব সুযোগ কাজে লাগাতে তিনি উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বাংলাদেশে তার মেয়াদ সফলভাবে সম্পন্ন হওয়ায় রাষ্ট্রপতি মরক্কোর রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি জয়নাল আবেদিন সাংবাদিকদের এসব কথা জানান।

সাংবাদিকদের তিনি বলেন, “সাক্ষাতে বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছে’।

বিদায়ী রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রসারিত হবে।

রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন মরক্কোর রাষ্ট্রদূত

আপডেট টাইম : ০৪:২৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬