অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে আইন হচ্ছে’———–সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

ফারুক আহম্মেদ সুজন: ‘সড়ক পরিবহন আইন’ নামে একটি আইন আসছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই আইনে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের বিধান রাখা হবে। আইনটি শিগগিরই মন্ত্রিসভায় পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন নিয়ে সংসদে পাস করা হবে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ব্যক্তিগত গাড়ি সীমাবদ্ধ করা হবে। একইসঙ্গে আইনে প্রতিবন্ধীদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। তবে সড়ক পরিবহন আইন ভঙ্গকারীদের সাথে কোনো কমপ্রোমাইজ করা হবে না।
উল্টোপথে গাড়ি চলাচলে কোনো ছাড় নয় হুঁশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, যে যাই বলুক আমি মন্ত্রী থাকলেও বলবো, না থাকলেও বলবো। কারও কমেন্টস এর বিষয়ে আমার কমেন্টস নেই। ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

‘ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণে আইন হচ্ছে’———–সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৫:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬