অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইসলামী ছাত্রীসংস্থার কার্যক্রম বন্ধে নির্দেশনা

ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী ছাত্রীসংস্থার কার্যক্রম বন্ধে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় বলছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা দেখেছে ইসলামী ছাত্রীসংস্থা নামে সংগঠনটি কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের তাদের আদর্শে অনুপ্রাণিত করার চেষ্টা করছে।’ ‘মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লায়লা আরজুমান্দ বানু বলেছেন যেটা শিক্ষাঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে।’

বিবিসির প্রতিবেদনে আরো বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১৯ সেপ্টেম্বরের এক চিঠিতে বলা হচ্ছে ‘সম্প্রতি ইসলামী ছাত্রীসংস্থা নামে একটি ছাত্রী সংগঠন কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী ও সরলমনা ধর্মভীরু মহিলাদের জিহাদে অংশগ্রহণসহ প্রচলিত সংবিধানের বাইরে সমাজ প্রতিষ্ঠা করা তথা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির হীন-লক্ষ্যে জিহাদি মনোভাবাপন্ন করে তোলার অপচেষ্টা করছে মর্মে জানা যায়।’ চিঠিতে প্রাপক হিসেবে রেজিস্টার, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর কথা উল্লেখ করা হয়েছে। সেখানে আরো বলা হয়েছে ‘অনতিবিলম্বে এই অপচেষ্টা বন্ধ করা প্রয়োজন। বর্ণিতাবস্থার পরিপ্রেক্ষিতে ফাজিল ও কামিল মাদ্রাসায় অনুরূপ কর্মকাণ্ড যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইসলামী ছাত্রীসংস্থার কার্যক্রম বন্ধে নির্দেশনা

আপডেট টাইম : ০৫:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬