অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ছাত্রীদের নিরাপত্তায় শিা প্রতিষ্ঠানে মানববন্ধন ও সভার কর্মসূচি

নারী শিার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক আন্দোলনের ডাক দিয়ে সারা দেশের শিা প্রতিষ্ঠানে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছেন শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, নারী শিার্থীদের প্রতি সহিংসতা রোধে ১৮ অক্টোবর দেশের সব শিা প্রতিষ্ঠানে ১৫ মিনিটের প্রতীকী মানববন্ধন এবং ২০ অক্টোবর সভা হবে। তিনি বলেন “ওই মানববন্ধনে আমরা মানুষরূপী পশুদের যথাযথ বিচারের দাবি জানাব। হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে শপথ নিয়ে এই সামাজিক আন্দোলন, প্রতিরোধ গড়ে তোলার লড়াইয়ের প্রক্রিয়া শুরু করব।” ২০ অক্টোবরের সভায় শিক, পরিচালনা কমিটির প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিদের নিয়ে সহিংসতারোধে কমিটি করা হবে বলে জানান নাহিদ। তিনি বলেন, “স্থানীয়রা মিলেই এ কমিটি করবে। এরপর সবাই মিলে স্কুলের চারপাশে ব্যাপক প্রচার চালাবে- সন্তান যেন বিপথগামী না হয়, সেদিকে সবাই দৃষ্টি রাখবে।” এসব কমিটি বখাটেদের প্রথমে শোধরানোর চেষ্টা করবে; এরপরও কাজ না হলে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা তার। “যদি অপরাধীকে না পাওয়া যায়, তাহলে কমিটি অপরাধীর বাবা-মাকে এমনভাবে অভিযুক্ত করবে, যেন তারা সন্তানকে আইনের হাত তুলে দিতে বাধ্য হন।” এ প্রক্রিয়ায় শিা প্রতিষ্ঠানের আশপাশে ‘বখাটের উপদ্রব কমানো সম্ভব’ বলে মনে করেন মন্ত্রী। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই- প্রধানমন্ত্রীর এমন বক্তব্য ‘বিচার নিশ্চিতে’ ভূমিকা রাখবে বলে মন্তব্য করে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এ বাণীর পরে আমি আশা করব, ওই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোথাও কেউ কোনো শঙ্কা এবং দ্বিধা করবেন না।” সংবাদ সম্মেলনে শিামন্ত্রী সিলেটে ছাত্রলীগনেতার হামলায় গুরুতর আহত কলেজছাত্রী খাদিজার দ্রুত আরোগ্য কামনা করেন এবং হামলাকারীর কঠোর শাস্তি দাবি করেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ছাত্রীদের নিরাপত্তায় শিা প্রতিষ্ঠানে মানববন্ধন ও সভার কর্মসূচি

আপডেট টাইম : ০৪:২৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬