অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

সাতক্ষীরায় কীটনাশক পানে মা-শিশুর মৃত্যু

সাতক্ষীরার তালা উপজেলায় কীটনাশক পান করে ময়না বেগম নামের গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর কয়েক ঘণ্টা পর বিষক্রিয়ায় মারা যায় তাঁর তিন বছরের ছেলেশিশু হাসানুর রহমান।

গতকাল বৃহস্পতিবার তালা উপজেলার বালিয়া গ্রামে রাতে এ মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ লাশ দুটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিয়া জানান, মুড়াগাছা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী ময়না বেগম বালিয়া গ্রামে তাঁর বাবার বাড়িতে ছিলেন। সেখানে বৃহস্পতিবার মধ্য রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে ময়না বেগম কীটনাশক পান করেন। হাসপাতালে আনার পথে তিনি মারা যান। একই সময়ে তাঁদের ছেলেশিশু হাসানুর রহমান বিষক্রিয়ায় ছটফট করতে থাকলে তাকে নেওয়া হয় খুলনায়। সেখানে গভীর রাতে মারা যায় সে।

ওসি জানান, ময়না বেগম কীটনাশক পান করার আগেই ছেলেকে কীটনাশক পান করান বলে ধারণা করা হচ্ছে।

একই ধারণা করেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. রিপন। তিনি বলেন, কীটনাশক পান করা মায়ের বুকের দুধ খেয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে যে গুজব রটেছে, তা সত্য নয়।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

সাতক্ষীরায় কীটনাশক পানে মা-শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০২:২০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০১৬