পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান বিচারপতি এস কে সিনহা

শুক্রবার ( ১৪ অক্টোবর) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তার অনুপস্থিতির সময়ে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো.আবদুল ওয়াহ্হাব মিঞা।

যুক্তরাষ্ট্রের পর ভারত সফর শেষে আগামী ২৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান বিচারপতির।

শুক্রবার আইন সচিব স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়, সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির অনুপস্থিতকালে অর্থাৎ ১৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অথবা কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আমেরিকাস্থ বাংলাদেশ ল’ সোসাইটি এবং ভারত যাচ্ছেন ওই দেশের প্রধান বিচারপতির আমন্ত্রণে।

আপিল বিভাগের রেজিস্ট্রার মো.জাকির হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ ল’ সোসাইটি ইন দ্য ইউএসএ ইঙ্ক’র আমন্ত্রণে প্রধান বিচারপতি আগামী ১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করবেন।

এছাড়া ভারতের প্রধান বিচারপতির আমন্ত্রণে ন্যাশনাল ইনিশিয়েটিভ টুওয়ার্ডস স্ট্রেনদেনিং আরবিট্রেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ইন ইন্ডিয়া শীর্ষক গ্লোবাল কনফারেন্সে অংশ নেওয়ার উদ্দেশ্যে প্রধান বিচারপতি ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লিতে অবস্থান করবেন।

নয়াদিল্লিতে ভ্রমণকালে প্রধান বিচারপতির স্ত্রী সুষমা সিনহা তার সফরসঙ্গী হবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান বিচারপতি এস কে সিনহা

আপডেট টাইম : ০২:৩৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০১৬