
সাতক্ষীরায় দুই ছেলের মারামারি ঠেকাতে গিয়ে দা’য়ের কোপে মা যমুনা বেগম (৪৫) নিহত হয়েছেন।
শুক্রবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে সাতক্ষীরা উপজেলার বেতলা গ্রামে এ ঘটনা ঘটে।
যমুনা বেগম (৪৫) সদর উপজেলার লাবসা ইউনিয়নের বেতলা গ্রামের সবুর সরদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, রাতে জমি নিয়ে বড় ছেলে নাজমুল ও ছোট ছেলে আলমগীরের মধ্যে মারামারি বাধে। এসময় মা যমুনা তাদের ঠেকাতে গেলে ছেলেদের দা’য়ের কোপে তিনি জখম হন।
পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলার খবর ডেস্ক : 










