অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘ইফতেখার’র নায়িকা মাহি

বিনোদন প্রতিবেদক ।।

নাম ঘোষণার পর থেকেই ‘ইফতেখার’ ছবিটি আলোচিত হয়েছে। নায়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছিলো হালের জনপ্রিয় তারকা সাইমন সাদিককে। কিন্তু, সাইমনের বিপরীতে কে হবেন ‘ইফতেখার’র নায়িকা? এ নিয়ে ঢালিউডে জল্পনা-কল্পনার কমতি ছিলো না। শুরুর দিকে শোনা গিয়েছিলো গ্ল্যামার গার্ল পিয়া বিপাশার নাম। এরপর কানে কানে উড়ে বেড়ায় জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির কথা।

সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানিয়ে দিলেন ‘ইফতেখার’র নায়িকার নাম মাহিয়া মাহি। ২৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে ছবিটির জন্য মাহিকে চুক্তিবদ্ধ করা হয়।

এ প্রসঙ্গে মানিক জানান, তার গুরু জাকির হোসেন রাজুর পরিচালিত ‘পোড়ামন’ ছবিতে সাইমন-মাহি দারুণ সাফল্য পায়। সেই অনুপ্রেরণাতেই এই দুই তারকাকে চুক্তিবদ্ধ করেছেন। ‘ইফতেখার’ দিয়ে এ জুটি নতুন করে আলোচনায় আসবে বলে তিনি আশাবাদী।

‘ইফতেখার’ ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাইদ খান। ছবিটি প্রযোজনা করছেন এস এস মাল্টিমিডিয়া।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘ইফতেখার’র নায়িকা মাহি

আপডেট টাইম : ০৩:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬