অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

আত্মসমর্পণ করা ১১ বনদস্যু জামিনে মুক্ত

সুন্দরবনের আত্মসমর্পণ করা ১১ বনদস্যু জামিনে মুক্তিলাভ করেছেন।

বৃহস্পতিবার আদালত এসব বনদস্যুর জামিন মঞ্জুর করলে দুপুরে তারা বাগেরহাট কারাগার থেকে মুক্তি পান।

সুন্দরবনে দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে গত ৭ সেপ্টেম্বর ২০টি আগ্নেয়াস্ত্র ও এক হাজার ২০ রাউন্ড গুলিসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে বনদস্যু শান্ত ও আলম বাহিনীর ১৪ সদস্যের মধ্যে ১১ জন।

বুধবার বাগেরহাটে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলুল হকের আদালতে জামিনের আবেদন করেন তারা। আজ আদালত তাদের জামিন মঞ্জুর করলে দুপুরে তারা বাগেরহাট কারাগার থেকে মুক্তিলাভ করেন। বাগেরহাট কারাগার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জামিনে মুক্তিপ্রাপ্ত বনদস্যুরা হলো- শান্ত বাহিনীর প্রধান আব্দুল বারেক তালুকদার ওরফে শান্ত (৪৫), মনির হাওলাদার (৪৫), মো. ফরিদ হাওলাদার (২৬), বশির আহমেদ শেখ (৪৭), মোস্তফা শেখ (৪৬), ফরিদ গাজী (৩৮), নুরুল ইসলাম শেখ (৪৪), মো. খোরশেদ শেখ (৫২), মো. আসাদুজ্জামান (১৮), মো. হালিম গাজী (২৬) ও মো. আবু বক্কর সিদ্দিক গাজী (২৭)।

তবে একাধিক মামলা থাকায় বনদস্যু আলম বাহিনীর প্রধান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের মো. আকবর সরদারের ছেলে মো. আলম সরদার (৩৪), শান্ত বাহিনীর সদস্য বাগেরহাটের মোড়েলগঞ্জের গাবতলা গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে দুলাল মোল্লা ভান্ডারী (৪০), বাগেরহাটের কচুয়া উপজেলার বগা গ্রামের মকবুল হোসেন মোল্লার ছেলে আনিছুর রহমান মোল্লা (৩৫) জামিন না পাওয়ায় তারা এখনো কারাগারে আটক রয়েছে।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

আত্মসমর্পণ করা ১১ বনদস্যু জামিনে মুক্ত

আপডেট টাইম : ০৫:০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬