
পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় স্বামী বাড়ীতে না থাকার সুযোগে এক সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছে থানায় অভিযোগ করেছে।
শনিবার শ্যামাকালী পূজার রাতে উপজেলার রাড়লীর ষষ্টীতলায় গ্রামে এ ঘটনা ঘটেছে বলে ভিকটিমের পরিবার সূত্রে জানাগেছে।
সে রাড়লী ইউনিয়নের আজাদুল গাজীর স্ত্রী। পুলিশের কাছে জবানবন্দিতে জানান রাতের খাবার খেয়ে তার একমাত্র শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে ঘরের বেড়া কেটে প্রতিবেশি মহিদ ও সালাম নামে দু’যুবক ঘরে ঢুকে গলা ও মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।
এসময় আরো দু’যুবক পাহারায় ছিল বলে সে জানিয়েছে। এ গৃহবধূ আরো জানিয়েছেন জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে বলে জানান। বিষয়টি জানাজানির পর স্থানীয় ইউপি চেয়ারম্যান পর্যন্ত গড়ায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার জানান, স্পর্শকাতর বিষয় হওয়ায় ক্ষতিগ্রস্থদের থানায় যাওয়ার পরামর্শ দেই। ভিকটিম ও তার পরিবারের কাছে অভিযোগ পাওয়ার পরপরই ঘটনায় জড়িতদের আটকের চেষ্ঠা অব্যহত আছে বলে ওসি মারুফ আহম্মেদ বলেন।
বাংলার খবর ডেস্ক : 










