অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

আওয়ামী লীগ ছাড়া কোনো সরকার একটি ড্রেজারও ক্রয় করেনি: নৌপরিবহনমন্ত্রী

আওয়ামী লীগ ছাড়া কোনো সরকার একটি ড্রেজারও ক্রয় করেনি উল্লেখ করে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, নদী রক্ষায় বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। গঠন করা হয়েছে নদী রক্ষা কমিশন।
আজ রবিবার দুপুরে খুলনা শিপইয়ার্ডে নির্মিত বিআইডব্লিউটিসি’র কন্টেইনার ভেসেল ‘এমভি উত্তরণ এক্সপ্রেস’এর লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নৌপরিবহনমন্ত্রী বলেন, মংলা বন্দরে বিএনপির শাসনামলে সাড়ে ১১ কোটি টাকা লোকসান হয়। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে সেই লোকসান কাটিয়ে গত বছর মংলা বন্দর ৬৫ কোটি টাকা লাভ করেছে।
সেখানে নিজস্ব ড্রেজার দিয়ে নদী খননের ফলে এখন বড় বড় জাহাজ আসছে। বর্তমানে ১১০টি জাহাজ চলাচল করছে মংলা-ঘষিয়াখালী চ্যানেলে। সরকারের সময়োচিত বিভিন্ন পদক্ষেপের ফলে মাওয়াসহ দেশের ফেরিঘাট ও ফেরিসমূহের ব্যাপক উন্নয়ন করা হয়েছে, যার সুফল জনগণ পেতে শুরু করেছে। দেশের যে সকল জায়গায় ফেরি স্থাপন করলে জনগণের সুবিধা হবে সেখানে ফেরি স্থাপনের কথা ভাবছে সরকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

আওয়ামী লীগ ছাড়া কোনো সরকার একটি ড্রেজারও ক্রয় করেনি: নৌপরিবহনমন্ত্রী

আপডেট টাইম : ০৩:২৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬