অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

‘ভারত শুধু ঘেউ ঘেউই করে’

ডেস্ক: ভারতের সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি চীনা পণ্য বয়কটের ডাক দিয়ে বিভিন্ন পোস্ট আসে। তার প্রতিক্রিয়ায় ভারতের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার শুরু করেছে চীন। দেশটির কমিউনিস্ট সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’-এ লেখা হয়েছে, ‘ঘেউ ঘেউ’ করা ছাড়া আর কিছুই করার নেই নয়াদিল্লির।

উরিতে জঙ্গি হামলার পর থেকে পাক-ভারত উত্তেজনা যেমন বেড়েছে, তেমন ভাবেই ভারত-চীন সম্পর্কেও তিক্ততা তৈরি হয়েছে। চীন বার বার পাকিস্তানের পাশে দাঁড়ানোর জেরেই ভারতের সঙ্গে তার দ্বিপাক্ষিক সম্পর্কে এই সমস্যার সৃষ্টি হয়েছে। তার মধ্যেই জইশ-প্রধান মাসুদ আজহারের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা চীন ভেস্তে দিয়েছে। ফলে ভারতীয়দের মধ্যে চীন সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তার প্রতিফলন দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং ব্যবস্থাকে হাতিয়ার করে অনেকে চীনা পণ্য বয়কট করার আহ্বান রেখেছেন। সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় চীনা পণ্য বয়কট সংক্রান্ত এই চর্চা দেখে নাখোশ হলো চীন।

গ্লোবাল টাইমস লিখেছে, ‘‘সম্প্রতি ভারতীয় মিডিয়ায় এবং সোশ্যাল মিডিয়ায় চীনা পণ্য বয়কট করা সম্পর্কে অনেক কথা শোনা যাচ্ছে। এটা হল লোকজনকে ক্ষেপানের চেষ্টা। চীনা পণ্য বয়কটের ডাক দিয়ে ভারতের কোন লাভ হবে না। সংবাদপত্রটির মতে, ‘‘ভারতের উৎপাদন শিল্প চীনা পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় কোনভাবেই পেরে উঠবে না।’’ ভারত এবং তার শাসন ব্যবস্থার তীব্র নিন্দা করেছে চীনের এই সরকারি সংবাদপত্র। লেখা হয়েছে— ভারতে প্রতিটি সরকারি বিভাগ চূড়ান্ত দুর্নীতিগ্রস্ত, ভারতের সরকার এখনো দেশে রাস্তাঘাট ঠিক মতো তৈরি করতে পারেনি, ভারতে পানীয় জলের তীব্র অভাব। এতেই থামেনি গ্লোবাল টাইমস।

সৌজন্যের সমস্ত সীমা লঙ্ঘন করে সেখানে লেখা হয়েছে, ‘‘চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি যেভাবে বেড়ে চলেছে, তা নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ যত ঘেউ ঘেউ করতে চায় করুক। কার্যক্ষেত্রে তাদের কিছুই করার ক্ষমতা নেই।’’

চীনা সংস্থাগুলিকে ভারতে বিনিয়োগ না করার পরামর্শও দিয়ে গ্লোবাল টাইমস লিখেছে, ভারতের শ্রমিকরা একেবারেই দক্ষ নয় এবং পরিশ্রমীও নয়। তার পাশাপাশি ভারত খুব দুর্নীতিগ্রস্ত দেশ। তাই ভারতে বিনিয়োগ করা উচিত নয়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

‘ভারত শুধু ঘেউ ঘেউই করে’

আপডেট টাইম : ০২:৪৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬