পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

অনুমতি কাল না হলে পরশু: রিজভী

৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না দিলেও বিএনপির সমাবেশ হবেই- এমন ঘোষণা দিয়ে আগেই পিছিয়ে এসেছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

৭ নভেম্বরের বদলে ৮ নভেম্বর দলের কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দিয়েছিল দলটি। কিন্তু এখন অব্দি সে অনুমতি মেলেনি। রিজভী এখন আরেক দফা পিছিয়ে এসে চলছেন, ৮ নভেম্বর অনুমতি না পেলেও পরদিন সমাবেশ করার আশা করছেন তারা। বিকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান রিজভী।

তিনি জানান, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এখনও সমাবেশ করার অনুমতি পাননি তিারা। তিনি বলেন, ‘কালকের জন্য অনুমতি না পেলে ৯ তারিখে সমাবেশ করার অনুমতি চাওয়া হবে।’ ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের স্মরণে দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি।

১৯৭৫ সালের আগস্ট ও নভেম্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার পর সেনাবাহিনীতে ঘটা নানা ঘটনাপ্রবাহের পর সেইদিনই রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে চলে আসেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেদিন সেনাবাহিনীতে নির্বিচারে কর্মকর্তাদেরকে হত্যা করা হয়। এই দিনটিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস হিসেবে পালন করে। আওয়ামী লীগ নেতারা বিএনপিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করতে না দেয়ার ঘোষণা দেয়ার পর বিএনপি নেতা রিজভী বলেছিলেন, তারা অনুমতির ধার ধারবেন না।

জলপাই পাতা হাতে নিয়ে বাঁশি বাজিয়ে বাজিয়ে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন তারা। তবে পুলিশ ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কোনো দলকে সমাবেশ করতে না দেয়ার ঘোষণা দেয়ার পর বিএনপি অনেকটা নমনীয় হয়ে পরদিন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের পরিকল্পনা করে। সে অনযায়ী পুলিশের কাছে অনুমতিও চায়। তবে এই সমাবেশের অনুমতি এখনও মেলেনি পুলিশের পক্ষ থেকে।

আগের দিক বিকালে ডাকা সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘আমাদের ঢাকা মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো প্রস্তুতি নিয়েছে। আমরা আশা করছি সমাবেশ করার অনুমতি পাবো। যদি নাই পাই, তাহলে পরদিন সমাবেশ নিয়ে যেতে আপত্তি নেই।’ পুলিশকে নিজেদের ভাবমুর্তি রক্ষার জন্য সমাবেশের অনুমতি দেয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘তারা যদি রাষ্ট্রের পুলিশ সংস্থা হয় তাহলে অনুমতি দেবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

অনুমতি কাল না হলে পরশু: রিজভী

আপডেট টাইম : ০৪:৪১:৩১ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০১৬