পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

স্কুলছাত্রী হোটেলে নিয়ে ধর্ষণ চেষ্টায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

ডেস্ক : পিরোজপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বরগুনার আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নুরুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে শহরের পদ্মা আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে । এ সময় তার এক সহযোগী পালিয়ে গেছে।

থানা সূত্রে জানা যায়, বরগুনার আমতলী উপজেলার চড়কগাছা গ্রামের জলিল মাস্টারের ছেলে ছাত্রলীগ কর্মী জাহিদের সাথে ঝালকাঠী জেলার নলসিটি উপজেলার এক স্কুল ছাত্রীর সাথে মোবাইলে পরিচয় হয়। পরে মঙ্গলবার জাহিদ ও আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নুরুজ্জামান স্কুল ছাত্রীর সাথে দেখা করার জন্য নলসিটিতে আসে। এক পর্যায়ে বেড়াতে যাওয়ার কথা বলে স্কুল ছাত্রীকে নিয়ে পিরোজপুরে আসে। পরে সন্ধ্যা হয়ে গেলে রাতে বরগুনা যাওয়া যাবে না বলে পিরোজপুর শহরের একটি আবাসিক হোটেলে ওঠে। সেখানে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করলে কৌশলে দৌড়ে বের হয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয় সে। তাদেরকে বিস্তারিত জানালে তারা ওই ছাত্রীকে থানায় নিয়ে যায়।

পরে রাতেই সদর থানার ওসি (তদন্ত) হাচনাইন পারভেজ ও এসআই বিপ্লব কান্তি মন্ডল অভিযান চালিয়ে পদ্মা হোটেল থেকে আমতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: নুরুজ্জামানকে গ্রেফতার করে। তবে অপর ছাত্রলীগ কর্মী জাহিদ পালিয়ে যায়।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় স্কুল ছাত্রী নিজে বাদি হয়ে দুই জনের নামে মামলা দায়ের করেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

স্কুলছাত্রী হোটেলে নিয়ে ধর্ষণ চেষ্টায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট টাইম : ০৩:২০:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০১৬