পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঈদের ‘বাজি’তে রিয়াজ-তিশা

natok1ডেস্ক রিপোর্ট : রিয়াজ ও তিশা প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন লিটু সাখাওয়াতের রচনা ও সকাল আহমেদের নির্দেশনায় ‘এক বছর পরের সন্ধ্যা’ নাটকে। নাটকটি গত পহেলা বৈশাখে আরটিভিতে প্রচারের পর রিয়াজ দর্শকের কাছ থেকে ব্যাপক সাড়া পান। যে কারণে তিনি নতুন করে অনুপ্রেরণা নিয়ে আবার অভিনয় শুরু করেন। এর পরপরই একই পরিচালকের ‘সুন্দরীতমা’ নাটকে অভিনয় করেন রিয়াজ-তিশা। দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠা এ জুটি আসছে ঈদ উপলক্ষে দীপান্বিতা ইতির রচনা ও সকাল আহমেদেরই নির্দেশনায় ‘বাজি’ নামের একটি নাটকে অভিনয় করেছেন। গত বুধবার রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শেষ হয়েছে। আবার তিশার সঙ্গে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, তিশার সঙ্গে এরই মধ্যে বেশ ক’টি নাটক ও টেলিফিল্মে কাজ করেছি। ভীষণ কো-অপারেটিভ একজন শিল্পী। আশা করি আমাদের জুটির নতুন নাটকটি দর্শকদের ভাল লাগবে। তিশা বলেন, একজন মানুষ হিসেবে রিয়াজ ভাই যেমন অসাধারণ, শিল্পী হিসেবেও ঠিক তাই। তার সঙ্গে কাজ করতে পারাটা আমার জন্য সত্যিই সৌভাগ্যের। রিয়াজ ভাইয়ের কাছ থেকে চলচ্চিত্র সম্পর্কেও অনেক ধারণা লাভ করেছি, যা আমার কাজে লাগবে। রিয়াজ-তিশাকে নিয়ে সকাল আহমেদ এখন পর্যন্ত তিনটি নাটক নির্মাণ করেছেন। তিনটি নাটকই প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া। ‘বাজি’ নাটকটি আসছে ঈদে চ্যানেল নাইনে তৃতীয় দিন রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঈদের ‘বাজি’তে রিয়াজ-তিশা

আপডেট টাইম : ০৩:০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০১৪