অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

রাতে ডাঙ্গায়, সকালে পুকুরে!

ডেস্ক: যে গাছটি সন্ধ্যার আগেও ছিলো যথাস্থানেই। রাত পার হয়ে সকালে আবার সেই গাছটিকেই দেখা যায় একেবারে পুকুরের মাঝখানে। আর এমন ঘটনা নিয়ে স্থানীয় মানুষদের মধ্যে ব্যপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

গত রোববার (৬ নভেম্বর) সিলেটের বিয়ানী বাজার পৌরশহরের নয়াগ্রামের কুনু মিয়ার বাড়ির পুকুরপারে এই ঘটনাটি ঘটেছে।

কুনু মিয়ার বাড়ির পুকুরপারের একটি নারিকেল গাছ সেদিন রাতে পুকুর পাড়ের মাটিসহ পুকুরের মাঝখানে চলে যায়। এ ঘটনায় কুনু মিয়ার ছেলে রাফি বলেন, ‘সন্ধ্যার আগেও গাছটি যথাস্থানে ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি, গাছটি পুকুরের মধ্যখানে।’

আকস্মিক এক রাতেই পুকুরের মধ্যখানে একটি নারকেল গাছ সরে যাওয়া নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। আর এ খবর ছড়িয়ে পড়লে গাছটি দেখতে উৎসুক মানুষের ভিড় বাড়ছে। একই সাথে পুকুরের পানি নেয়ার হিড়িক পড়েছে। অনেকের দাবি, এটা অলৌকিক ঘটনা। না হলে গাছটি সোজা হয়ে থাকে কীভাবে।

এদিকে এই ঘটনাটি বিশেষজ্ঞরা স্বাভাবিকভাবেই দেখছেন। প্রত্যক্ষ্যদর্শী বলেন, সন্ধ্যার আগেও গাছটি যথাস্থানে ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি, গাছটি পুকুরের মধ্যখানে।

সকাল থেকেই উৎসুক মানুষ গাছটি দেখতে ভিড় করছেন। অনেকেই বোতল দিয়ে পুকুরের পানিও নিচ্ছেন।

বিয়ানীবাজার সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিষয়ক প্রভাষক জাহাঙ্গীর আলম তরফদার জানান, এটা কোনো অলৌকিক বিষয় না। পুকুর বা নদীর পারে তাল বা নারকেল গাছ থাকে। কিন্তু বালু বা পলি মাটি হলে নিচের দিকের মাটি সরে যায়। এর ফলে গাছ এক সময় ভারসাম্য হারিয়ে দেবে যায়। এক্ষেত্রে তাই হয়েছে। পুকুর গহিন হওয়ার কারণে গাছ দ্রুত গতিতে নিচে নেমেছে বলেই গাছটি দাড়িয়ে আছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

রাতে ডাঙ্গায়, সকালে পুকুরে!

আপডেট টাইম : ০২:৪৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০১৬