অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের কোনো চিন্তাভাবনা নেই : ওবায়দুল কাদের

ফারুক আহম্মেদ সুজন : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের সরকার বা দলের সংবিধান সংশোধন করে রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের কোনো চিন্তাভাবনা নেই।
আজ রবিবার বিকেলে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকেরা জানতে চান যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেছেন, সময়-সুযোগ পেলে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেওয়া হবে।
এ ব্যাপারে মতামত জানতে চাইলে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, হঠাৎ করে কেন এ প্রশ্ন এল, এটা তো জানি না। সম্ভবত এটা তার (আবদুর রাজ্জাক) ব্যক্তিগত মতও হতে পারে।
ওবায়দুল কাদের আরও বলেন, সংবিধান সংশোধন হয়েছে, সংবিধান সংশোধন কমিটি দীর্ঘদিন অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করে জাতীয় সংসদে বিষয়টি মীমাংসিত হয়েছে। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। আমাদের সরকার বা দলের সংবিধান সংশোধন করে রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের কোনো চিন্তাভাবনা নেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তনের কোনো চিন্তাভাবনা নেই : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৫:১৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০১৬