পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আমতলীতে জেএসসি পরীক্ষার্থীর ওপরহামলাকারী ২ আটক

বরগুনা: বরগুনার আমতলীতে তিন জেএসসি পরীক্ষাথীকে কুপিয়ে জখম করার ঘটনায় মো. মন্টু মিয়া (৪২) ও মো. রুস্তম গাজী (২৯) নামে ২ জনকে আটক করেছে র‌্যাব-৮।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে আটক যুবকদের আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের চার ছাত্রীসহ পরীক্ষার্থীরা প্রতিদিন একটি ইজিবাইকে করে আমতলী পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করে।

পথে ঘটখালী এলাকার লিমন ও জুয়েলসহ ৬/৭ জন বখাটে ওই গাড়ির মেয়েদের উত্ত্যক্ত করে আসছিল। শনিবার (১২ নভেম্বর) পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে গাড়ি থামিয়ে ওই বখাটেরা মেয়েদের ছবি তোলে। বিষয়টি পরীক্ষার্থী জাহিদ ও ইমন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম ফারুককে জানায়।

প্রধান শিক্ষক এ ঘটনা পুলিশকে জানালে পুলিশ বখাটেদের ধাওয়া করে। এতে ক্ষিপ্ত হয়ে রোববার (১৩ নভেম্বর) পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বখাটেরা পরীক্ষার্থী ইমন, জাহিদ ও বাহাদুরসহ ৬ জনকে গাড়ি থেকে নামিয়ে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে এবং স্থানীয় মন্টু মিয়ার ঘরে আটকে রাখে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ও আটক পরীক্ষার্থীদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার দিনই আহত এক পরীক্ষার্থীর ভাই সুমন তালুকদার বাদী হয়ে জুয়েল হাওলাদারকে প্রধান আসামি করে ৪ জনের নামে মামলা দায়ের করেন।

বরিশাল র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পলাতক আসামিদের আটকের লক্ষ্যে র‌্যাব-৮ এর অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আমতলীতে জেএসসি পরীক্ষার্থীর ওপরহামলাকারী ২ আটক

আপডেট টাইম : ০৫:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬