অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রিজার্ভ চুরির মোট দেড় কোটি ডলার অ্যাকাউন্টে জমা হয়েছে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের মধ্যে এক কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে। দুই ধাপে জমা হওয়া এই অর্থের এক কোটি ডলার জমা হয় সোমবার। আজ মঙ্গলবার বাকি ৪৬ লাখ ৩০ হাজার ডলার জমা হয়েছে।

মঙ্গলবার রিজার্ভ চুরির এই অর্থ জমা হওয়ার তথ্য জানান বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ। দেবপ্রসাদ দেবনাথ আরও বলেন, জব্দকৃত বাকি অর্থ আদায়ে ২৮ নভেম্বর আইনমন্ত্রী আনিসুল হক নেতৃত্বে ফিলিপাইন যাচ্ছে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।

এই দলে গভর্নর ফজলে কবিরের যাওয়ার সম্ভাবনা আছে। বাকি দু’জন কর্মকর্তা যাবেন অর্থ মন্ত্রণালয় থেকে। প্রসঙ্গত, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সুইফট কোড জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে রিজার্ভ ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়।

এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকে (আরসিবিসি) এবং বাকি ২ কোটি ডলার শ্রীলঙ্কার প্যান এশিয়ান ব্যাংকে পাঠানো হয়। ইতিমধ্যে শ্রীলঙ্কার যাওয়া অর্থ ফেরত পাওয়া গেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রিজার্ভ চুরির মোট দেড় কোটি ডলার অ্যাকাউন্টে জমা হয়েছে

আপডেট টাইম : ০৫:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬