পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

পুলিশের নাটকে দুই সাংবাদিক এলাকাছাড়া

নন্দীগ্রাম(বগুড়া): পুলিশের নাটকের ফাঁদে পড়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার স্থানীয় দুই সাংবাদিক তিনমাস ধরে এলাকাছাড়া। অপরাধ ও অপরাধীদের তথ্য দেয়ায় পর তথ্যদাতা হিসেবে দুই সাংবাদিকের নাম প্রকাশ করেছে পুলিশের এক কর্মকর্তা।

এরপর থেকেই সন্ত্রাসীদের উৎপাতে জীবনের নিরাপত্তা না পেয়ে এলাকাছাড়া রয়েছেন দৈনিক ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম ও দেশের সময়ের উপজেলা প্রতিনিধি মোস্তফা কামাল। তাদের পরিবারের লোকজন এখন মানবেতর জীবন যাপন করছে। সন্ত্রাসীরা প্রতিনিয়ত তাদের পরিবারে হুমকি ধামকি অব্যহত রেখেছে। নিরাপত্তাহীনতায় রয়েছে সাংবাদিক নজরুল ইসলামের পরিবার।

বিষয়টি পুলিশ ও র‌্যাবের উর্ধতন কর্মকর্তাদের লিখিত-মৌখিকভাবে অবহিত করা হলেও কোনো সুফল মেলেনি। এবিষয়ে গত ৫ অক্টোবর নন্দীগ্রাম থানায় (জিডি নং- ৭০২/১৬) করা হয়েছে। এছাড়া বগুড়া র‌্যাব ১২ এর কোম্পানি কমান্ডারের কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ করেছে।

বগুড়া র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর আজমল হোসেন ও বগুড়া পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) গাজীউর রহমান ব্যবস্থা গ্রহন এবং নিরাপত্তা প্রদানের আশ্বাস দিলেও তিনমাস ধরে এলাকাছাড়া রয়েছেন দুই সাংবাদিক। এনিয়ে প্রশাসনের বিভিন্ন মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সাংবাদিক নজরুল ইসলাম ও মোস্তফা কামাল জানান, নন্দীগ্রাম থানার এসআই মনিরুল ইসলাম প্রকাশ্যে বলেছে আমরা নাকি পুলিশের তথ্যদাতা। এরপর থেকেই অপরাধীরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উৎপাত শুরু করেছে।

আমাদের উপর বেশকয়েকবার হামলা ও মারপিট করেছে। থানার মধ্যে পুলিশের সামনে মারপিটের ঘটনায় একটি মামলা করেছেন সাংবাদিক নজরুল। মামলার অভিযোগপত্র এখনো আদালতে দাখিল করেনি পুলিশ। মোস্তফা কামাল বলেন, এসআই মনিরুল ইসলাম ফাঁদ পেতে বিভিন্ন মামলার রহস্য উদঘাটনে আমাদেরকে দিয়ে নাটক সাজিয়ে অপরাধীদের সাথে কৌশলে কথা বলাতেন।

ওসি সাহেব এবং কর্মকর্তারা যেভাবে নাটক করে অপরাধীদের কথা বলিয়েছে, আমরা সেভাবেই কথা বলেছি। সেইকথা গুলো মোবাইলে রেকর্ড করে ষড়যন্ত্র করছে থানা পুলিশের কয়েকজন কর্মকর্তা। তবে থানার ওসি আব্দুর রাজ্জাক ও এসআই মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

উপজেলা কমিউনিটি পুলিশিং ক্যাশিয়ার নাজির হোসেন বলেন, দুই সাংবাদিক প্রায় তিনমাস ধরে এলাকাছাড়া। যদি কেউ পুলিশে তথ্য দিয়েই থাকে, তাহলে তথ্যদাতার নাম প্রকাশ হবে কেন। বিষয়টি মেনে নেয়ারমত নয়।

এপ্রসঙ্গে বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান দু:খ প্রকাশ করে জানান, আমি বিষয়টি জেনেছি। অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। দুই সাংবাদিকের নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

পুলিশের নাটকে দুই সাংবাদিক এলাকাছাড়া

আপডেট টাইম : ০৩:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬