অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা

জাতীয় প্রেসক্লাবের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে দুটি মামলা করেছেন বর্তমান সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ শুনানি শেষে শাহবাগ থানার ওসিকে ঘটনা তদন্ত করে ১৮ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষে অ্যাডভোকেট নজিব উল্লাহ হিরু এবং শরিফুল হক ভূইয়া মামলা পরিচালনা করেন।

মামলার অভিযোগে বলা হয়, জাতীয় প্রেসক্লাবে বাদী ও তার কমিটি ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার আগে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ১১ অক্টোবর এবং ২০১৪ সালের ২ জানুয়ারি থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত আসামি ও তার কমিটি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। ওই কমিটির সময়ে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ভুয়া ভাউচার এবং কিছু ভাউচার ছাড়াই ৪ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা এবং ২০১৪ সালের ২ জানুয়ারি থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত হলরুম, কনফারেন্স রুম, ভিআইপি লাউঞ্জের ভাড়া বাবদ ৩৮ লাখ ২৪ হাজার ৩০০ টাকা আত্মসাত করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৪:৪৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬