পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সুষমাকে কিডনি দিতে চান একাধিক মুসলিম

ডেস্ক: বিজেপিতে দলের বাইরে জনপ্রিয় কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বেশি গবেষণার দরকার নেই। নিমেষেই বলে দেয়া যায় তিনি আর কেউ নন, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এই মুহূর্তে কিডনি রোগে আক্রান্ত হয়ে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সুস্থ হতে তার দরকার কিডনি। আর তাকে কিডনি দিতে চান একাধিক ব্যক্তি। তাদের মধ্যে আবার রয়েছেন একাধিক মুসলিম ব্যক্তি। যারা আবার বিজেপি সমর্থক নন।

উত্তর প্রদেশের বাসিন্দা মুজিব আনসারী সুষমাকে নিজের কিডনি দেয়ার প্রস্তাব করেছেন। মুজিব বলেন, মাননীয় মন্ত্রী আমি আপনাকে কিডনি দিতে চাই। আমি বিজেপি সমর্থক নই। আমি বিএসপি সমর্থক। তার প্রস্তাবের জবাব দিয়েছেন সুষমা টুইটারে। তিনি বলেন, আপনার এই প্রস্তাব অত্যন্ত মধুর। ভাইটি আপনাকে বলতে চাই, কিডনিতে লেখা থাকে না ধর্মের পরিচয় । আপনাকে ধন্যবাদ।

শুধু মুজিবই না। নেয়ামত আলি শেখ নামের আরেক মুসলিম সুষমাকে কিডনি দিতে চাইলেন। এছাড়া গত বৃহস্পতিবার ভোপালের এক ট্রাফিক কনস্টেবল সুষমাকে কিডনি দেবার ইচ্ছা প্রকাশ করেছেন। এভাবেই দলমতের বাইরে চলে গিয়ে মানুষের ভালোবাসা পেলেন ৬২ বছর বয়সী এই হিন্দুত্ববাদী নারী নেত্রী। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

সুষমাকে কিডনি দিতে চান একাধিক মুসলিম

আপডেট টাইম : ০৮:১৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬