পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

সাঁওতালদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২

রংপুর: রংপুর চিনিকলের আওতাধীন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জে ইক্ষু খামারের জমিতে আখ কাটা নিয়ে সংঘর্ষ ও সাঁওতালদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং গুলি করে সাঁওতাল হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোররাতে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমার ইউনিয়নের তরফকামাল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন ওই গ্রামের গ্রামের মৃত নায়েব আলীর ছেলে ছরোয়ার হোসেন (৪২) ও একই গ্রামের আবদুর রহমানের ছেলে আকবর আলী (৫০)।

গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবরে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

৬ নভেম্বর সাঁওতালপল্লীতে হামলার ঘটনার ১১ দিন পর সাঁওতালদের পক্ষে মুয়ালীপাড়া গ্রামের সমেস মুরমুর ছেলে স্বপন মুরমু বাদী হয়ে বুধবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় পাঁচ থেকে ছয় শ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। মামলায় এ পর্যন্ত পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে।

প্রসঙ্গত, গত ৬ ও ৭ নভেম্বর সাহেবগঞ্জ ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারী ও পুলিশের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত ও অন্তত ৩০ জন আহত হন। সংঘর্ষে সাঁওতালদের ছোড়া তীরে ৯ পুলিশ আহত হন। সংঘর্ষের পর পুলিশ প্রশাসনের উপস্থিতিতে সাঁওতালদের কয়েক শ ঘরে ভাঙচুর করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ সময় সাঁওতালদের চাষ করা বিভিন্ন ফসলের জমির ফসলও লুটপাটের ঘটনা ঘটে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

সাঁওতালদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০৮:১৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬