পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত

রাজধানীতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর শাহজাহানপুরে একটি বাসায় ডাকাতির ঘটনায় তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহেল, মো. বাবুল ও মো. কবির হোসেন।

শুক্রবার রাতে তাদের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করে শাহজাহানপুর থানা পুলিশ। শনিবার দুপুরে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার শাহজাহানপুর এলাকার উত্তর শাহজাহানপুরে ৩৮১ নম্বর বাসার নিচ তলায় ডাকাতির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের অভিযোগের ভিত্তিতে পুলিশ অনুসন্ধান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ জানতে পারে ডাকাত সদস্যরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রয়েছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি হাওয়াই জিআর-৫ মোবাইল, একটি স্যামসাং গ্রান্ড নিউ মোবাইল, দুইটি ক্যামেরা, নগদ ৯৯০ টাকা, দুইটি ল্যাপটপ, একটি স্যামসাং এলইডি মনিটর, বাদীর ব্যবহৃত শার্ট, গ্রিল কাটার সরঞ্জাম, তিনটি চাপাতি, একটি লোহার তৈরি স্লাইড রেঞ্জ, সিটিগোল্ডের গয়নাসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ওই বাসায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ

রাজধানীতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ০২:০৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬