পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

প্রাণভয়ে ভীত শতাধিক রোহিঙ্গা নারী-শিশুকে ‘পুশব্যাক’

রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের ব্যাপারে কঠোর নীতি রয়েছে বাংলাদেশের। ২০১২ সালের সাম্প্রদায়িক দাঙ্গা চলাকালেও রাখাইন থেকে প্রাণভয়ে পালিয়ে আসা বহু রোহিঙ্গা নারী ও শিশুকে পুশব্যাক করেছিল বাংলাদেশের সীমান্ত রক্ষীরা।

মিয়ানমারে সেনাবাহিনীর অভিযান থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের সীমান্ত থেকে ‘পুশব্যাক’ অব্যাহত রেখেছে বাংলাদেশের কর্তৃপক্ষ।

শুক্রবার রাতেও কক্সবাজারের টেকনাফ সংলগ্ন নাফ নদী দিয়ে সাতটি কাঠের নৌকায় করে ১শ ২৫ জনের মত রোহিঙ্গা মুসলমান মিয়ানমারের আরাকান প্রদেশের মংডু থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় কোস্ট গার্ডের টহলের মুখে পড়ে যায়।

কোস্ট গার্ড তাদের পুশব্যাক করে অর্থাৎ মিয়ানমারের দিকে ঠেলে দেয়।

কোস্ট গার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান বিবিসিকে বলছেন, “তাদের উদ্দেশ্য ছিল হয়তো বাংলাদেশের দিকে আসা, এজন্য আমরা তাদেরকে ফেরত পাঠিয়ে দেই। অনেকটা পুশব্যাকের মত বলা যায়”।

নৌকাগুলোতে ৩৬টি শিশু ছিল। পুরুষ ছিল মোট ২৮ জন। বাকীরা নারী।

সঠিক সংখ্যা না জানা গেলেও প্রায় প্রতিদিনই মোটামুটি এমন পুশব্যাকের ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার রাতেও ৭৮ জন এবং বুধবার রাতে আরো ১৮ জনকে পুশব্যাকের কথা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের বরাতে জানা যাচ্ছে। সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

প্রাণভয়ে ভীত শতাধিক রোহিঙ্গা নারী-শিশুকে ‘পুশব্যাক’

আপডেট টাইম : ০২:১০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬