অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

শামীম ওসমানের কাছে ভোট চাইতে যাবেন আইভী

নারায়ণগঞ্জ: দ্বন্দ থাকলেও নির্বাচনের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমানের কাছে ভোট চাইতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা: সেলিনা হায়াত আইভী।

শনিবার (১৯ নভেম্বর) সকালে দেওেভোগের বাসায় সাংবাদিকদের ব্রিফকালে তিনি এই মনোভাব প্রকাশ করেন।

আইভী বলেন, সাংসদ শামীম ওসমানকে উদ্দেশ্য করে আইভী বলেন, ‘প্রয়োজন মনে করলে আমি ভোট চাওয়ার জন্য তার কাছে যেতে পারি’ সে আমার ভোটার। আমি যদি দল মত নির্বিশেষে সবার বাড়ীতে যেতে পারি তাহলে আমি তার বাড়ীতে যেতে পারবো না কেন। আমি অবশ্যই ভোট চাইতে যাব।

এরআগে দলের প্রতি আনুগত্য প্রকাশ করে শামীম ওসমানসহ মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা ‘নৌকা’র প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যাক্ত করেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী আইভী।

প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে মনোনয়ন প্রাপ্তির পর শেখ হাসিনাকে যখন আইভী সালাম করছিলেন, তখন আইভীকে শেখ হাসিনা বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ করে কাজ করতে হবে এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে।’

এ সময় শামীম ওসমানের বাসায় গিয়ে দেখা করার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘স্থানীয় আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ করতে প্রয়োজনে প্রতিপক্ষের ঘরেও যাবে এবং মিলেমিশে নির্বাচন করবে।’

এমন বার্তা দেওয়া হয়েছে যেমন আইভীকে, তেমনি শামীম ওসমানকেও কেন্দ্র থেকে এই বার্তা পাঠানো হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

শামীম ওসমানের কাছে ভোট চাইতে যাবেন আইভী

আপডেট টাইম : ০২:১৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০১৬