পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু Logo লালমনিরহাটে ঈদ বাজারে “একদর” নামের আড়ালে প্রতারণা, ভোক্তাদের ক্ষোভ Logo ঈদে ফেরা হলো না বাড়ি সড়কেই মৃত্যু হলো বাবা-মা-ছেলের Logo নির্ধারিত সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: লালমনিরহাটে : ত্রাণমন্ত্রী Logo নাজিরপুরে দুই হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন হাজী মাসুম বিল্লাহ পলাশ Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক

নাটোরে অভিনব কায়দায় বক শিকার

প্রতিদিন ভোরে পাখি শিকারিরা চলনবিলের বিভিন্ন ছোট বিলে ফসলের মাঠে সারি সারি করে ফাঁদ পেতে পাখি শিকার করছে। আবার এক শ্রেণির শিকারিরা বিষটোপ-বড়শি দিয়ে রাতের অন্ধকারে জাল পেতে বকসহ নানা প্রকার অতিথি পাখি শিকার করছেন।

বাঁশের খুটি, কলা পাতা, খেজুর ডাল বেতের পাতা দিয়ে অভিনব কায়দায় ফাঁদ তৈরি করা হয়। এগুলো ৬ থেকে ৭ ফুট উঁচুতে রাখা হয়। ফাঁদের সামনে বাঁশের ওপর বেঁধে রাখা বক হাতে শিকারি। দল বেঁধে উড়ে যাওয়া বক শিকারের অপেক্ষায় থাকে শিকারীরা।

প্রতিদিন বিকাল থেকে গভীর রাত আর ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত পাখি শিকার চলছে। শিকার করা এসব পাখি প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে হাট-বাজারে।

বিলের পানি নেমে যাওয়ায় চলনবিলের খাল-বিল, জলাশয়গুলো শুকিয়ে যাচ্ছে। সেখানে মিলছে পুঁটি, খলসেসহ বিভিন্ন ছোট ছোট প্রজাতির দেশীয় মাছ। এসব মাছ খাওয়ার আশায় চলনবিলে আশ্রয় নিয়েছে নানা প্রজাতির অতিথি পাখি। কিন্তু কিছু লোভী মানুষ সুযোগ নিয়েছে এ সব পাখি শিকারের।

নাটোরের সিংড়া উপজেলার শাওল গ্রামের এক বক শিকারি বলেন, অনেকদিন ১৫/২০টি বক পাই আবার অনেকদিন কোনো বক পাওয়া যায় না। প্রতিটি বক তারা ১২০ টাকা ১৫০ টাকায় বিক্রি করি।

উপজেলা বন কর্মকর্তা ইয়াদুল বারী জানান, আমরা তৎপর রয়েছি। কোনোভাবেই পাখি শিকার করতে দেয়া হবে না।

যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পাখি শিকারিদের ধরে আইনের আওতায় আনা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াত নেতার মৃত্যু

নাটোরে অভিনব কায়দায় বক শিকার

আপডেট টাইম : ০৩:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬