পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

২০ হাজার গৃহহীনকে পুনবার্সনের ঘোষণাপানি সম্পদ মন্ত্রীর

লক্ষ্মীপুর : পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় প্রায় ২০ হাজার নদী ভাঙ্গা গৃহহীন মানুষকে পর্যায়ক্রমে পুণর্বাসন করা হবে। বুধবার দুপুরে রামগতি ও কমলনগরে নদী তীর সংরক্ষণ কাজ পরিদর্শণে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন ২০ হাজার লোককে পূণর্বাসন করা খুবই কষ্ট সাধ্য বিষয়, তবুও সরকারের সদিচ্ছায় চরাঞ্চলের খাস জমিগুলো জেলা প্রশাসকের মাধ্যমে ভুমিহীনদের বরাদ্ধ দেয়ার পরিকল্পনা রয়েছে।

এসময় মন্ত্রী মেঘনার তীব্র ভাঙ্গনের কথা উল্লেখ করে বলেন, মেঘনা নদীর মতো একটি বড় নদী পরিপূর্ণ ভাঙ্গন রোধ করা কঠিন। তবে যেসব স্থানে স্কুল, কলেজসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেসব স্থানে অগ্রাধিকার ভিত্তিতে বাঁধ নির্মাণের কাজ করা হচ্ছে বলে জানালেন মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ নোমান, পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জাফর আহমদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবির, রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুল ওয়াহেদ প্রমুখ।
এছাড়া দুপুরে রামগতির আলেকজান্ডারে সেনাবাহিনী দিয়ে নির্মিত নদীর তীর সংরক্ষণ বাধ পরিদর্শন শেষে কমলনগরে মেঘনা নদী ভাঙন কবলিত মাতাব্বরহাট এলাকা পরিদর্শন করেন মন্ত্রী। বিকেল ৪টায় কমলনগরের হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ গ্রহণের কথা রয়েছে মন্ত্রীর।

প্রসঙ্গত: লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় ৩৭ কিলোমিটার এলাকায় মেঘনা নদীর অব্যাহত ভাঙণ প্রতিরোধের জন্য ২০১৪ সালের আগস্ট মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে একটি প্রকল্প অনুমোদন হয়। ওই প্রকল্পের প্রথম পর্যায়ে ১৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ বরাদ্দ দিয়ে রামগতি উপজেলা সদর চর আলেকজান্ডার এলাকায় সাড়ে তিন কিলোমিটার, রামগতিরহাট মাছঘাট এলাকায় এক কিলোমিটার বাস্তবায়ন হচ্ছে।

কমলনগরের মাতাব্বরহাট এলাকায় এক কিলোমিটার নদীর তীরে সিসি ব্লক-বাঁধের আওতায় আনার কাজ শুরু হয়েছে।সেনাবাহিনী ও নৌ বাহিনীর তত্ত্বাবধানে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওই কাজ বাস্তবায়ন করছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

২০ হাজার গৃহহীনকে পুনবার্সনের ঘোষণাপানি সম্পদ মন্ত্রীর

আপডেট টাইম : ০৩:০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০১৬