পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মেসিকে ‘নজরে রাখবেন’ জিদান

ক্লাসিকোর আগে প্রতিপক্ষ বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসির প্রশংসা করতে ভোলেননি জিনেদিন জিদান। আর্জেন্টিনার এই ফরোয়ার্ডকে বিশ্বের অন্যতম সেরা উল্লেখ করে ম্যাচে তাকে নজরে রাখার কথাও বলেছেন রিয়াল মাদ্রিদ কোচ।

শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় ক্লাসিকোয় কাম্প নউতে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষে রয়েছে রিয়াল। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লুইস এনরিকের দল।

রিয়ালের সঙ্গে ব্যবধান কমাতে বার্সেলোনা সমর্থকরা স্বাভাবিকভাবে মেসির দিকে একটু বেশিই তাকিয়ে আছেন। জিদানও জানালেন, আর্জেন্টিনা তারকাকে মাঠে চোখে চোখে রাখবে রিয়াল।
“আমরা সবাই জানি মেসি কি করতে পারে; সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমরা তাকে খুব কড়াভাবে নজরে রাখব।”

সময়ের অন্যতম সেরা আক্রমণভাগ বার্সেলোনার। ‘এমএসএন’ ত্রয়ী খেতাব পাওয়া এ আক্রমণভাগে মেসির সঙ্গে আছেন লুইস সুয়ারেস, নেইমারও। এই দুই ফরোয়ার্ডেরও সামর্থ্য আছে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়ার।

জিদান তাই প্রতিপক্ষের বাকি খেলোয়াড়দের নিয়েও সতর্ক।

“তবে শুধু তাকে (মেসি) নয়, বাকিদের ওপরও আমাদের দৃষ্টি থাকবে। তারা সবাই ভালো খেলোয়াড়।”

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মেসিকে ‘নজরে রাখবেন’ জিদান

আপডেট টাইম : ০৫:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬