পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না : স্বাস্থ্য মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না। নির্বাচন পাঁচ বছর পর পর হয়। জনগণকে ভয় পান কেন? সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। শেখ হাসিনা সরকারেই থাকবেন, নির্বাচনের সময় সরকারে নেতৃত্ব দিবেন। নির্বাচন করাবেন নির্বাচন কমিশনার। শনিবার বিকালে কুমিল্লা মেডিকেল কলেজের রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত ২দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতি যেভাবে করবেন সেটাই আমরা মেনে নেব। ভয় না পেয়ে ২০১৪ সালের মতো খেলার মাঠ থেকে পালিয়ে যাবেন না। যদি সাহস থাকে আসুন আগামী নির্বাচনে। ফাইনাল খেলা হবে ২০১৯ সালে। তিনি বলেন, অবশ্যই নির্বাচন হবে, তবে ২০১৯সালের একদিন আগেও নির্বাচন হবে না। জনগণকে ভয় পান কেন। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। শেখ হাসিনা সরকারে থাকবেন। নির্বাচনকালীন সরকারের নেতৃত্ব দেবেন।

আর নির্বাচন করবে নির্বাচন কমিশন। অনুষ্ঠানে মন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করে কলেজ অধ্যক্ষ প্রফেসর ডা.মহসিন-উজ জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সসদ সদস্য স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।

এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা সিভিল সার্জন মোঃ মুজিবুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. এম ইকবাল আর্সলান, যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজসহ চিকিৎকদের জাতীয় ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষক ও গত ২৫ বছরের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না : স্বাস্থ্য মন্ত্রী

আপডেট টাইম : ০৫:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬