পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পাবনায় ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান

পাবনা শহরের অপ্রশস্ত সড়ক ও দুই পাশের ফুটপাত দখল করে দোকানপাট গড়ে উঠায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে মানুষ। এই ভোগান্তি দূর করতে পাবনা শহরের ফুটপাত দখলমুক্ত করার জন্য বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ।

রোববার সকাল থেকে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের হামিদ রোডের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালায়।

ওসি আব্দুর রাজ্জাক জানান, জেলা পুলিশ সুপার জিহাদুল কবির পাবনায় যোগদানের পর জেলার সমস্যা-সম্ভাবনা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনায় বসেন। প্রত্যেকটি সভায় প্রধান সমস্যা হিসেবে উঠে আসে আব্দুল হামিদ রোডের যানজট, সড়কের দুই পাশের ফুটপাত দখল করে দোকানের পসরা সাজানো এবং যত্রতত্র গাড়ি পার্কিং।

পুলিশ সুপারের নির্দেশে শহরকে যানজটমুক্ত রাখতে অবৈধ আটোবাইক, রিকশাস্ট্যান্ড এবং ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ শুরু করেছে জেলা পুলিশ। ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত পুলিশের এই অভিযান চলবে বলে জানান ওসি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

পাবনায় ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান

আপডেট টাইম : ০৫:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬