
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদক বিক্রেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে পূর্বধলা থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- মিরাজ আলী (৫৫), নূর ইসলাম (৫০), ফরহাদ মিয়া (৪০), মতিন মিয়া (৪০), আনিসুজ্জামান টুটন (৪২), আজিজুল হক (৩৫), কমল খাঁ (৩৫), চন্দন চন্দ্র কর (৩২), আলম মিয়া (২৪) ও চুরি মামলার পলাতক আসামি ফজলুর রহমান (৪৫)। তারা পূর্বধলা-দুর্গাপুর উপজেলাসহ নেত্রকোনা সদরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, উপজেলার জারিয়া ইউনিয়নের ছনধরায় অভিযান চালিয়ে নয় মাদক বিক্রেতা ও সেবনকানীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা দায়ের করা হয়।
এদিকে, উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের নাগাইন গ্রাম থেকে পলাতক আসামি ফজলুরকে আটক করা হয়।
বাংলার খবর ডেস্ক : 










