অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গোপালগঞ্জে বাস-নছিমন সংঘর্ষে ২ শ্রমিক নিহত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন, আহত হন সঙ্গে থাকার আরও দুই শ্রমিক।

শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে তাড়াশি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি মো. কামরুল ফারুক জানিয়েছেন।

নিহতরা হলেন উপজেলার কয়খা গ্রামের সৌর উদ্দিন হওলাদারের ছেলে ইমরান হোসেন হাওলাদার (২৮) ও একই গ্রামের রজ্জব আলী হাওলাদারের ছেলে জাকির হোসেন হাওলাদার ওরফে হেলাল (৪৫)।

আহত নজির গাজী (৩৫) ও সোহবার মিয়াকে (৫০) কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি কামরুল ফারুক জানান, কোটালীপাড়া থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী মুন এন্টারপ্রাইজের একটি লোকাল বাস ও বিপরীত দিক থেকে আসা নির্মাণ শ্রমিকবাহী একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নির্মাণ শ্রমিক নিহত হন।

লাশ উদ্ধার করে কোটালীপাড়া থানায় আনা হয়েছে। হতাহতদের বাড়ি কোটালীপাড়ার কয়খা গ্রামে।

ওই চার নির্মাণ শ্রমিক ছাদ ঢালাইয়ের কাজ শেষে মিকশ্চার মেশিন নিয়ে নছিমনে কোটালীপাড়া আসছিলেন বলে জানান ওসি কামরুল।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

গোপালগঞ্জে বাস-নছিমন সংঘর্ষে ২ শ্রমিক নিহত

আপডেট টাইম : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০১৬