পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

প্রধান বিচারপতির পক্ষ থেকে সাঁওতালদের অর্থসহায়তা

গাইবান্ধা:
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পক্ষ থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর ও জয়পুরপাড়ার ক্ষতিগ্রস্ত সাঁওতালদের অর্থসহায়তা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রধান বিচারপতির পক্ষে বাংলাদেশ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ক্ষতিগ্রস্ত সাঁওতাল পল্লী পরিদর্শনে করে এ সহায়তা দেন।

এসময় প্রধান বিচারপতির পক্ষ থেকে মাদারপুরের ক্ষতিগ্রস্ত ১৭৮টি পরিবারকে নগদ ১০ হাজার করে টাকা দেওয়া হয়। এছাড়া নিহত শ্যামল হেমরম এবং মঙ্গল মার্ডির পরিবারকে এক লাখ করে টাকা অনুদান দেওয়া হয়। এসময় ক্ষতিগ্রস্তদের মধ্যে ৩শ’ কম্বলও বিতরণ করা হয়।

সৈয়দ আমিনুল ইসলাম এসময় বলেন, সাঁওতালদের সমস্যা সমাধানে প্রধান বিচারপতি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত সাঁওতালদের ব্যাপারে প্রধান বিচারপতি অবগত। এছাড়া এখানকার বিপর্যয়ে তিনি উদ্বিগ্ন। তাদের ব্যাপারে তিনি সবার সঙ্গে কথা বলেছেন যাতে এর সুষ্ঠু বিচার ও সমাধান হয়।

এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত রেজিস্ট্রার জেনারেল জাহিদ হোসেন, গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার রেজানুর রহমান প্রমুখ।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

প্রধান বিচারপতির পক্ষ থেকে সাঁওতালদের অর্থসহায়তা

আপডেট টাইম : ০৪:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬