পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

দেশীয় কুলাঙ্গারদের কারণে সূর্য সন্তানদের হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি):
স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবিরসহ দেশীয় কুলাঙ্গারদের সহযোগিতার কারণে বুদ্ধিজীবীদের হত্যা করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শনিবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালমনাই ফ্লোরে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে ঢাবি অ্যালমনাই অ্যাসোসিয়েশন।

অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, চূড়ান্ত বিজয়ের দুইদিন পূর্বে দেশের সূর্য সন্তানদের হত্যা করা হয়। স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত-শিবিরসহ দেশীয় কুলাঙ্গারদের কারণে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে।

এ সময় তিনি সবাইকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। বক্তব্য রাখেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোল্লা মুহাম্মদ আবু কাউছার। অনুষ্ঠান সঞ্চলনা করেন অ্যাসোসিয়েশনের মহাসচিব রঞ্জন কর্মকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

দেশীয় কুলাঙ্গারদের কারণে সূর্য সন্তানদের হত্যা

আপডেট টাইম : ০৪:৫৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬