পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ বিএনপির

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক শেষ হয়েছে বিএনপির প্রতিনিধিদলের। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির প্রতিনিধিরা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে বৈঠক শেষ হয়।

এর আগে বেলা ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বঙ্গভবনে পৌঁছান সাবেক এ প্রধানমন্ত্রী।

গত ১২ ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন নিয়ে বিএনপির সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি জানান।

প্রেস সচিব জানান, ২০ ডিসেম্বর জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর এলডিপি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সঙ্গে আলোচনা করবেন রাষ্ট্রপতি।

জয়নাল আবেদিন জানান, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি পর্যায়ক্রম বৈঠক করবেন।

২০১২ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান বাছাই কমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে নিয়োগ দেন। সে সময় তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন।

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। আগামী কমিশন ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে।

গত ১৮ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ইসি গঠনের লক্ষ্যে ১৩ দফা প্রস্তাব দেন। তিনি বিভিন্ন সময় জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী ও নিবন্ধিত রাজনৈতিকগুলোর সঙ্গে আলোচনারও আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষ বিএনপির

আপডেট টাইম : ০৫:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬